শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

খুলনায় আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪৭৬ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণীর হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক বেলাল নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা  অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে। এ ব্যাাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন