বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র প্রসিকিউশন ও গোয়েন্দা বিভাগের কল্যাণ সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) প্রসিকিউশন ও গোয়েন্দা পৃথক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত পৃথক এ দু’টি সভায় উপস্থিত থেকে অফিসার ও ফোর্সদের নির্দেশনা মূলক বক্তব্য দেন কেএমপি’র অতিঃ পুলিশ কমিশনার জনাব (ক্রাইম) এসএম ফজলুর রহমান।

শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত প্রসিকিউশন বিভাগের কল্যান সভায় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) প্রশান্ত কুমার দে, সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ হুমায়ুন কবিরসহ কোর্ট অফিসার এবং ফোর্স।

বিকালে কেএমপি’র গোয়েন্দা বিভাগে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন কেএমপি ডিবির সহকারি পুলিশ কমিশনার (উত্তর) সুমন কর এবং সহকারি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মোহাম্মদ আবু যাহিদসহ গোয়েন্দা বিভাগের অফিসার এবং ফোর্স।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন