বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খুলনার বাগমারায় দস্যুতার ঘটনায় প্রতিবাদ পোল্ট্রি মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক

খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সদস্য, নগরীর বাগমারা লেনে স্বপরিবারে বসবাসকারী ব্যবসায়ী নূর ইসলামের বাড়িতে সম্প্রতি স্থানীয় বখাটে দস্যুপনা ও মালামাল লুটের ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা এবং আটককৃতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

একই সাথে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, খুলনার মহাসচিব এস এম সোহরাব হোসেন, মোঃ ইকবাল, সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, মোঃ মামুনুর রহমান, আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, সামছুর রহমান বাবুল, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, মোঃ মোজাম্মেল হক, হারুন-অর রশীদ, শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ নয়ন হাওলাদার প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন