শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন পিরোজপুর জেলার ভৈরমপুর কদমতলা এলাকার আব্দুর রহমান শেখের ছেলে রিপন শেখ (২৭), নগরীর শামছুর রহমান রোডের বাইতিপাড়া এলাকার আতিয়ারের বাড়ীর ভাড়াটিয়া ও আক্কাস শেখের ছেলে রাব্বী (২২), বাগেরহাট জেলার রামপাল থানার ইনছান আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৯), নগরীর মুজগুন্নী মোল্লাপাড়া এলাকার আঃ অহিদ মোল্যার ছেলে টুটুল মোল্লা (২৭), মাদারীপুর সদরের চরমুগুরা এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে মোঃ মামুন ব্যাপারী (৩০) এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কালকেবাড়ী এলাকার মৃতঃ আফছার শেখের ছেলে মোঃ রাব্বি হোসেন (২২)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন