শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

ফুলতলায় মদ্যপ আটক

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানা পুলিশ আলমগীর হোসেন (২৮) নামে এক মদ্যপকে আটক করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করে। সে খুলনা জেলার ফুলতলার তাজপুর গরুহাট এলাকার হারুন খাঁর পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফুলতলা আবগারি থেকে বাংলা মদ পান করে এলাকায় মাতলামির সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন