বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

দিঘলিয়ায় প্রতিবন্ধী শিশুর শ্লীলতাহানির অভিযোগ

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ায় উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীর পরিবার। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা গেজেটকে বলেন, গত সোমবার (৯ নভেম্বর) সকালে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের কাকন মোড়লের প্রতিবন্ধী কন্যা বর্ষা (১৫) নিজ বাড়ির সামনে বসে ছিলো। এ সময় একই মহল্লার মরহুম হোসেন শেখের পুত্র মুসা শেখ (৫৫) মেয়েটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির পিছনে বাগানের নিয়ে জোড়পূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এমন সময় পাশ্ববর্তী বাড়ির এক কিশোর এ ঘটনা দেখে চিৎকার শুরু করলে আক্রান্তের মা মেয়েকে খুঁজতে ঘটনাস্থলে আসলে শীলতাহানি চেষ্টাকারী মুসা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন