শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

দিঘলিয়ায় পাটকল শ্রমিক হত্যার দু’দিন পর মামলা, গ্রেপ্তার নেই

দিঘলিয়া প্রতিনিধি

দুর্বৃত্তের হামলায় নিহত দিঘলিয়া উপজেলার সেনহাটী চন্দনীমহল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ আলী মোল্যার ছেলে ও মন্ডল জুট মিলের শ্রমিক রাজন (২০) হত্যাকান্ডের ঘটনার ২ দিন পর আজ শনিবার দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বড় ভাই সুজন বাদী হয়ে একই মিলের শ্রমিক আব্দুর রহমান ও আব্দুর রহিম নামে দুই সহোদরের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলা নং-৪, তাং-২৪/১০/২০২০।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানা পুলিশ এজাহারভূক্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চন্দনীমহল রড মিলের সামনে দুর্বৃত্তের হামলায় ফরমাইশখানায় অবস্থিত মন্ডল জুট মিলের শ্রমিক রাজন গুরুতর জখম হয়। একই মিলের শ্রমিক আব্দুর রহমান ও আব্দুর রহিম নামের সহোদরের সাথে তুচ্ছ ঘটনায় রাজনের সঙ্গে বিরোধ বাঁধে। পরে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন