বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

এম নূরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় ফুলতলায় বিএনপির দোয়া

ফুলতলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ খেকে বাদ জুম্মা ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, জামিরা বাজার জামে মসজিদ, শিরোমনি বাজার জামে মসজিদ, বেজেরডাঙ্গা বাজার জামে মসজিদ, এবং নতুনহাট হাসপাতাল জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এস এ রহমান বাবুল, মোঃ সেলিম সরদার, মনির হাসান টিটো, শেখ আবুল বাশার, শেখ লুৎফর রহমান, অহিদুজ্জামান নান্না, শেখ আঃ সালাম, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, জামাল হোসেন ভুইয়া, আক্তার হোসেন, মহিউদ্দিন শেখ, বাহালুল গাজী, আক্তারুজ্বজামান কচি, ইদ্রস মোল্যা প্রমুখ।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন