মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

পাইকগাছায় বিভিন্ন মসজিদে মাস্ক বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এর পক্ষে পাইকগাছার বিভিন্ন মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সরকারী ডাকবাংলো চত্বরে উপজেলার বিভিন্ন মসজিদে মুছল্লীদের সুরক্ষার জন্য ১৪ হাজার মাস্ক বিতরণ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। এ সময় উপস্থিত ছিলেন মাওঃ শহিদুল ইসলাম, রইসুল ইসলাম, শামছুদ্দীন আহমেদ, আব্দুল কাদির, আব্দুস সাত্তার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, হাফিজুল ইসলাম, রামকৃষ্ণ মন্ডল ও আরাফাত হোসেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন