নগরীতে ওয়ার্কার্স পার্টি সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ

গে‌জেট ডেস্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর নগ্ন হস্তক্ষেপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে; আর তাদের এদেশীয় দোসর-দালালরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে চক্রান্তে নেমেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাম্রাজ্যবাদ বিরোধী ও সন্ত্রাস প্রতিরোধে মঙ্গলবার (০৮ আগস্ট) সারা দেশে ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত’ শীর্ষক স্লোগানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে  বিকেল ৫টায় পার্টির খুলনা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কের সামনে সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

মহানগরী কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লী সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগরী কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লী সদস্য কমরেড নারায়ণ সাহা, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড আমিরুল সরদার, কমরেড ফারুক মাস্টার, কমরেড এডভোকেট কামরুল হোসেন জোয়ারদার, কমরেড খলিলুর রহমান, কমরেড অজয় দে, কমরেড সাদ্দাম হোসেন, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ, বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা নেতা শুভঙ্কর সানা শুভ, শ্যামসুন্দর ম-ল, ইন্দ্রজিৎ তাপস, যুব মৈত্রী নেতা মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ জানিয়ে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক জনাব সোলেমান হাওলাদার।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন