জাতীয় শোক দিবস পালনে খুবিতে প্রস্তুতি সভা

গেজেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গঠিত কমিটির এক সভা আজ ২৫ জুলাই (মঙ্গলবার) শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।

এসময় তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হবে। অনুষ্ঠানটি যাতে সবার অংশগ্রহণে সার্থক হয়ে ওঠে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

কমিটির সদস্য সচিব ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন