খুলনায় যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ বৃহষ্পতিবার

গে‌জেট ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ বৃহষ্পতিবার (২০ জুলাই) খুলনায় অনুষ্ঠিত হবে। নগরীর সোনালী ব্যাংক চত্বরে ও ডাক বাংলো মোড়ে দুপুর তিনটায় এ সমাবেশ শুরু হবে। সমাবেশকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনা মহানগর ও জেলা যুবলীগসহ বিভাগের যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা যুবলীগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন ও সভা পরিচালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যাত্রা শুরু করেছেন। সেই যাত্রাকে আরো ত্বরান্বিত করে সাফল্যমন্ডিত করতেই দেশের দেশ প্রেমিক, মুজিব আদর্শের তরুন সমাবেশকে একিত্রিত করতেই এই ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ বলছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। তিনি বলেন, সমাবেশ থেকে সকল দেশ বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করা হবে।

সমাবেশ সম্পর্কে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, ইতিমধ্যে আমরা পুরো খুলনা মহানগরী ও জেলা জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকান্ড তা তুলে ধরেছি। একই সাথে তুলে ধরা হবে গত ১৫ বছরে তরুনদের জন্য গ্রহন করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ। যার কারনে আজ তরুনেরা সরকারি ও বেসরকারি চাকরি পাচ্ছেন, নিজে উদ্যোগক্তা হয়ে নিজের সহ অন্যের জীবন মান উন্নয়ন করছে। বেকরাত্বের হার কমাতে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই সেটিই তুলে ধরা হবে দেশবাসীর সামনে এই সমাবেশের মাধ্যমে।

খুলনা মহানগর ও জেলা সহ  যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা যুবলীগের প্রায় দেড় লক্ষাধিক নেতাকর্মী এই সমাবেশে অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।

খুলনা মহানগর যুবলীগের আহ্বান 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের মিছিল সহকারে অংশ গ্রহনের নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যাত্রা সেই যাত্রাকে সাফল্যমন্ডিত করতে দৃপ্ত শপথ গ্রহন করবে তরুন সমাজ। এই লক্ষ্যে সকল নেতৃবৃন্দদের এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ। – খবর বিজ্ঞপ্তির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন