ডেঙ্গুর প্রকোপ রোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগে আলোচন সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সভায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় ডেঙ্গু প্রতিরোধকল্পে মহানগরী এলাকায় সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধিসহ নগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নিজ নিজ বাড়ির আঙিনা নিয়মিত পরিস্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশ বিস্তারের স্থানসমূহ অর্থাৎ ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, ডাবের খোসা, টিনের কৌটা ইত্যাদিতে পানি জমতে না দেয়ার জন্য সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম ও শেখ মোঃ মাসুদ করিম, সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব, নূরুন্নাহার এ্যানি, জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সি পরিদর্শকগণ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন