রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীতে ৮ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক

কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ ‍জুয়াড়ী আটক হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে মুন্সিপাড়া ৩য় গলি থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হল, মোঃ মারুফ সরদার, মোঃ ইলিয়াছ হোসেন, রিফাত হায়াত খান, মোঃ সুমন হোসেন, মোঃ শাহীন গাজী, মোঃ সম্রাট হোসেন তুরান, মোঃ রুবেল ও মোঃ জাহিদুল ইসলাম।

পুলিশের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে শুক্রবার রাত ১১টার দিকে তারা ৮নং মুন্সিপাড়া ৩য় গলি জনৈক মোঃ ফারুক হোসেন সাচ্চু এর ২য় তলা বাড়ীর উত্তর পাশ সংলগ্ন সেমি পাকা টিনের ঘরের রুমে অভিযান চালিয়ে উল্লিখিত ৮ জনকে জুয়া খেলার অপরাধে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলোর কয়েক সেট তাস ও নগদ ৪৪ হাজার টাকা জব্দ করে। আটক হওয়াদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন