বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

দাকোপে বিদ্যুৎস্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

দাকোপ প্রতিনিধি

দাকোপে পানখালী ইউনিয়নে মৌখালী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাজেদুল শেখ নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৌখালী এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুল গনি শেখের পুত্র সাজেদুল শেখ (৩০)।
তার স্ত্রী ও ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বৈদ্যুতিক মটর দ্বারা পুকুরের মাটি কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে এলাকাবাসী উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন