মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

দৌলতপুরে ট্রাকের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক

নগরীর দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাল (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মহেশ্বরপাশা ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে পেশায় ট্রাকের হেলপার এবং সিএসডি গোডাউনের শ্রমিক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন।

তিনি খুলনা গেজেটকে জানান, জামালের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জামালের বাড়ি থানার সেনপাড়া এলাকায়। মামলার প্রস্তুতি চলছে। কেউ আটক হয় নি। তাকে তুচ্ছ ঘটনার কারণে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন