মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় ২ কিলোমিটার ওয়াপদার রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কিঃ মিঃ ওয়াপদার রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী হতে গদারডাংগা অভিমুখে পাউবোর ১৮/১৯ নং পোল্ডারের ওয়াপদা রাস্তায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লতার ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রকাশ সরকার টুকু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ আবু তাহের গাজী, ইউপি সদস্য পুলকেশ রায়, স্বপন মন্ডল, আজিজুল বিশ্বাস, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার প্রমূখ।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন