সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় ইউপি সদস্যসহ পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইউপি সদস্যসহ পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন ফুলতলা ইউনিয়নের খানজাহানপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শেখ আমির আলীর পুত্র শেখ খলিলুর রহমান, পয়গ্রাম কসবা এলাকার মৃত কাজী গোলাম মোক্তাদেরের পুত্র কাজী মোজাফ্ফর হোসেন, মৃত-কাজী আঃ ওহাবের কন্যা কাজী শামছুন্নাহার বেগম, কাজী মোজাফ্ফর হোসেনের পুত্র কাজী আনোয়ার হোসেন, গাড়াখোলা এলাকার মৃত-লুৎফর সরদারের পুত্র মোঃ আকবর সরদার, সিদ্দিক মহলদারের পুত্র মাসুদ মহলদার, জামিরা ইউনিয়নের ধোপাখোলা এলাকার আঃ মান্নান মোল্যার পুত্র সোহাগ মোল্যা, পিপরাইল এলাকার মোঃ দাউদ মোল্যার পুত্র মোঃ রাকিবুল মোল্যা। তাঁরা সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে খুলনা জেলা আদালতে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন