কেসিসি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মহানগরী এলাকাকে ‘ক’ (১৬ থেকে ৩১নং ওয়ার্ড) ও ‘খ’ অঞ্চলে (১ থেকে ১৫নং ওয়ার্ড) বিভক্ত করে পৃথক পৃথকভাবে গৃহীত কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। সোমবার সকালে ‘ক’ অঞ্চলে এবং বিকেলে ‘খ’ অঞ্চলে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

নগর ভবনে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পনেরই আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শিশু-কিশোরদের নিকট সঠিক ইতিহাস তুলে ধরতে শোকের এই দিনে কেসিসি’র পক্ষ থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে আজকের শিশু-কিশোররা আমাদের বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানতে পারবে। শিশু-কিশোরদের উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। অথচ বিপথগামী কিছু সেনা সদস্য এবং আন্তর্জাতিক চক্র মহান এ নেতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। দেশের কল্যাণে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

কেসিসি’র কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মো: সুলতান আহমেদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, মো: মাহফুজুর রহমান লিটন, মো: মনিরুজ্জামান, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, মাহমুদা বেগম, কনিকা সাহা ও রেকসনা কালাম লিলি। অন্যান্যের মধ্যে সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মো: সাহাবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও কেসিসি পরিচালত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (প্লে থেকে নার্সারী) তানিমা জান্নাতি রুহমা ১ম স্থান, কাজী সাওদা জাহান ২য় ও আলিফ আল ইমরান ৩য়; ‘খ’ বিভাগে (১ম ও ২য় শ্রেণি) উচ্ছাস সেন স্বপ্ন ১ম, ম্যাহেক বিনতে সাকিব ২য় ও কাকন মন্ডল ৩য় এবং ‘গ’ বিভাগে (৩য় থেকে ৫ম শ্রেণি) রোদোসী মাহজাবিন ঐশ্বর্য্য ১ম, ইসরাত ইসলাম রাফা ২য় ও সিয়াম শেখ ৩য় স্থান অধিকার করে। এছাড়া ‘ঘ’ বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় কাজী রুকাইয়া জাহান ১ম, সামিহা রহমান ২য় ও নুসরাত জাহান ৩য় এবং ‘ঙ’ বিভাগে (৯ম ও ১০ম শ্রেণি) ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় জিহা আহমেদ ১ম, সাকিনা পারভীন পূর্ণিমা ২য় ও দীপন দেবনাথ ৩য় স্থান অধিকার করে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেষ পর্বে বঙ্গবন্ধুসহ ১৫আগস্টে শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক’ অঞ্চলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার ও সচিব আজমুল হক। অন্যান্যের মধ্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে জাহান ১ম স্থান, মাহিয়া ইসলাম ২য় ও মুশফিকা ইসলাম তোবা ৩য়; ‘খ’ বিভাগে সুমাইয়া ১ম, ফাইয়ারা জাহান ২য় ও মাসফিকুর রহমান ৩য় এবং ‘গ’ বিভাগে আদফিয়া নাবিবা সিলভি ১ম, আদ্রিতা ২য় ও সুমাইয়া জাহান ৩য় স্থান অধিকার করে। এছাড়া ‘ঘ’ বিভাগে ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় রুকু ১ম, মিথিলা ২য় ও লামিয়া ইসলাম মমতা ৩য় এবং ‘ঙ’ বিভাগে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় হাবিবা তাবাচ্ছুম মীম ১ম, আফরিন মৌ ২য় ও নাবিলা বিনতে ঐশী ৩য় স্থান অধিকার করে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন