মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

কপিলমুনিতে বিদ্যৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দীন গাজী (৩৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কপিলমুনির নগরশ্রীরামপুর মোড়ে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার প্রতাপকাটী গ্রামের ফটিক গাজীর পুত্র আলাউদ্দীন গাজী পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আজ শনিবার সকালে কপিলমুনি প্রগতি পল্ট্রী ফিডের তিন তলা ভবনের ছাদের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে ভবনের রিংটনের রড মেজারমেন্টকালে পাশে থাকা পল্লীবিদ্যুতের তারে স্পর্শ হলে তাৎক্ষণিক তিনি ভবনের ছাদ থেকে নিচে ছিটকে পড়েন।

এসময় সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন