মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, খাদ্যপরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্যপরিদর্শক মো. আশরাফুজ্জামান ও তার স্ত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

রোববার (৩১ জুলাই) দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ২৬ জুলাই দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যশোর জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে মো. আশরাফুজ্জামানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে। যশোর সমন্বিত দুদক কার্যালয়ে প্রায় ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন ও ১ কোটি ৯ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়ের অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও দন্ড বিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।

গত ২৬ জুলাই ওই খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ মামলা দায়ের করা হয়।

তারা খুলনার খালিশপুর মুজগুন্নি এলাকার বাসিন্দা এ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে দুদক, যশোর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেনকে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন