খুলনাসহ ১৩ জেলায় বৃহস্পতিবার বিদ্যুতের ঘাটতি ২০৩ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় বৃহস্পতিবার (২৮ জুলাই) পিক আওয়ারে বিদ্যুতের ঘাটতি ছিল ২০৩ মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়ে সিডিউল অনুযায়ী চলছে লোডশেডিং। ফলে লোডশেডিংয়ের কিছুটা বিপাকে পড়তে হয়েছে এই অঞ্চলের গ্রাহকদের।

ওজোপাডিকোর কন্ট্রোল রুমের সূত্র অনুযায়ী, খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় চলছে লোডশেডিং। বৃহস্পতিবার পিক আওয়ারে ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুতের চাহিদা ছিল ২ হাজার ১৬ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হয়েছে ১ হাজার ৮১৩ মেগাওয়াট। ফলে ২০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এরমধ্যে পিক আওয়ারে ওজোপাডিকোর ৫৭৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ৫৩৭ মেগাওয়াট বিদ্যুৎ। ঘাটতি ছিল ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ। আর পল্লী বিদ্যুতের ১ হাজার ৪৪৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হয় ১ হাজার ২৭৬ মেগাওয়াট। ফলে ঘাটতি দেখা দেয় ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন