মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মহিউদ্দিন সানা নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) রাতে তাকে নগরীর সোনাডাঙ্গার করিমনগর এলকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার গোলদারপাড়া এলাকার মসজিদ রোডের বাসিন্দা আ: গনি সানার ছেলে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অভিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ মাহাবুব খুলনা গেজেটকে বলেন, ভিকটিম স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। বুধবার সন্ধ্যায় ফুচকা কিনতে দুই সহপাঠীকে সাথে নিয়ে করিমনগর মসজিদ সংলগ্ন মহিউদ্দিনের দোকানে যায়। দোকানী ওই শিশুর দুই বান্ধবীকে কৌশলে সরিয়ে দেয়। একা পেয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় মহিউদ্দিন। চিৎকার করলে ছেড়ে দেয় ওই দোকানী। এর আগে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদান করে মহিউদ্দিন।

ঘটনাটি খুলে বললে শিশুটির মা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করেন। রাতে মহিউদ্দিন করিমনগর মসজিদ সংলগ্ন দোকান থেকে আটক করা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা সোনাডাঙ্গা থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন, যার নং ১৫।

বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন