মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে এক হাজার আশি পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুলাই) র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন বিকেলে খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা রুপসা ফুয়েল সাপ্লাই ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিঠু শিকারী(৪২), থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর থেকে এক হাজার আশি পিস ইয়াবা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন