মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় এক সপ্তাহের ব্যবধানে ফের ৪টি গাঁজা গাছসহ চাষি আটক

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিশালাকৃতির গাঁজা গাছসহ চাষি আটকের মাত্র এক সপ্তাহের মাথায় আবারও ৪ টি গাঁজা গাছসহ আরেক চাষিকে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার দিনগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা আজিবর সরদার ( ৩৫) এর ঘরের পেছন থেকে ৪টি গাছ উদ্ধার পূর্বক চাষী আজিবরকে আটক করে থানা পুলিশ।

এর আগে গত ১৫ জুলাই উপজেলার হরিদাসকাকাঠি গ্রামের বৈদ্যনাথ দের ছেলে সঞ্জয় দে (৪৬)কে বিশালাকৃতির একটি গাঁজা গাছসহ আটক করে পুলিশ।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাছসহ চাষী আটকের মাত্র এক সপ্তাহের মাথায় আবারও ৪ টি গাঁজা গাছসহ আর এক চাষীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত গাঁজা চাষীর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন