মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় অপদ্রব্য পুশ করা ১২০ কেজি চিংড়ি জব্দ

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অপদ্রব্য পুশকৃত ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ সোমবার (১৮ জুলাই) বেলা ১২ টার সময় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ী বাজার লঞ্চঘাট সংলগ্ন অপদ্রব্য পুশকৃত ১২০ কেজি চিংড়ি মাছ আটক করেন৷ এসময় অভিযান টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

আটককৃত মাছের বাজার দর আনুমানিক ১ লক্ষ টাকা। আটককৃত চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তা গণ ও কয়রা থানা পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন