মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষের গর্ভে, জোয়ারে প্লাবিত হওয়ার শঙ্কা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক দূযোর্গে বার বার বিধ্বস্ত খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। আজ রবিবার (১৭ জুলাই) সকালে ভয়াবহ ভাঙন শুরু হয়।  দুপুরের জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার চরম শঙ্কায় এলাকাবাসি।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরি আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর ওসমান গনি সরদার খুলনা গেজেটকে জানান,  ভোর ৪টার দিকে চরামুখা খালের একপাশের (বেল্লালের ঘেরের পাশে) রাস্তা ভাটিতে ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ী ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। এক/ দেড় ঘণ্টার মধ্যে মেরামত করতে না পারলে দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. মশিউল আবেদীন খুলনা গেজেটকে বলেন,  ওখানের বাঁধ দুর্বল ছিল। প্রায় দেড়শ’ মিটারের মত ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। এই মূহুর্তে পানি আটকানোর মত কিছু করা সম্ভব না।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন