যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার খুলনা মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগর যুবদলের সভাপতি মোঃ মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বক্তৃতা করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে দিন-দুপুরে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। আওয়ামী সরকার ও সরকারি দলকে শুধুমাত্র পাহারা না দিয়ে দেশের জনগনের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত ছিল। কোনো কল্পকাহিনী বা সরকারি দলের সাজানো গল্প নয়, প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় এনে পুলিশ যে জনগনের বন্ধু সেটা প্রমাণ করুন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন