মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় অপদ্রব্য পুশ করা ১৪০ কেজি চিংড়িসহ আটক ১

কয়রা প্রতিনিধি

কয়রায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অপদ্রব্য পুশ করা ১৪০ কেজি চিংড়ি মাছ সহ ইউনুস সানা নামে এক জনকে আটক করেছে। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেওয়াড়া গ্রামের নূর মোহাম্মদ সানার ছেলে।

বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামে তাকে আটক করা হয়।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮) অনুযায়ী আটক ইউনুস সানার কাছ থেকে পাঁচ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করে।

অপদ্রব্য পুশকৃত মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তা ও কয়রা থানা পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন