মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় অগ্নিকান্ডে দু’টি ঘর ভষ্মিভুত

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অগ্নিকান্ডে দুটি ঘর ভষ্মিভূত হয়েছে। উপজেলার লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মীখোলা গ্রামের সাজ্জাদ গাজীর দুটি বসত ঘর পুড়ে ভষ্মিভুত হয়।

স্থানীয়রা জানান মঙ্লবার রাত আনুমানিক ৯ টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘর দুটি পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ খবর প্রকাশের আগে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন