মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে কলেজছাত্রকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) মারা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২ টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর২ টার দিকে দৌলতপর এলাকায় কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবীকে কুপিয়ে জখম করা হয়। নিহত তাহমিদুন্নবী নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুর থানাধীন নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার কাঠ মিস্ত্রি পলাশ তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর সেখানে পূর্ব থেকে উপস্থিত থাকা ৪/৫ জন সন্ত্রাসী কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী ঘটনাস্থল থেকে চলে যায়। তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহতের দুলাভাই রবিউল গাজী উজ্জল জানান, রাতে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদ মারা গেছে। তার কি অপরাধ ছিল জানি না, যে এভাবে মারা হলো।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন