মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছা পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়রের কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪ টায় মেয়র সেলিম জাহাঙ্গীর উক্ত বাজেট পেশ করেন।

বাজেটে ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার, ৭৬২ দশমিক ৭৬ টাকা আয়, ৫৯ কোটি, ৫৯ লাখ, ৭৭ হাজার, ৯৪৫ দশমিক ০ আট টাকা ব্যয় ও ৩০ লাখ, ১৫ হাজার, ৯১৭ দশমিক ৬৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,।

এসময় প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান, আব্দুল গফ্ফার মোড়ল, প্যানেল মেয়র-৩ কবিতা রাণী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, কৃষ্ণপদ মন্ডল ও উত্তম কুমার মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন