মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন

কেসিসির সাবেক সহকারি প্রকৌশলী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক সহকারি প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভূক্ত হয়। মামলা নং- ৪/২২, ধারা দুদক আইন ২০০৪ এর ২৬ (২), ২৭ (১)। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে গিয়েছেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ জুন দুদক, খুলনা উপ-পরিচালক (মানি লন্ডালিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক, কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুর রোড নং- ১৯, বাড়ি নং ১২ এর বাসিন্দা।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় শুনানীতে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন