মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার গোয়ালবাড়ির চর গ্রামের একটি জঙ্গল থেকে মীম খাতুন নামে ১৪ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোসাইন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মীম গোয়ালবাড়ির চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মন্টু ফকিরের মেয়ে। সে পিঠাভোগ বিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, মীম গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। সোমবার রাতে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের গলায় ওড়না পেচানো ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ৬ মাস আগে মীম হোসাইন নামের ওই যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। পরে তার পরিবারের সদস্যরা বুঝিয়ে তাকে ফিরিয়ে আনে।

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন