ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মতলেবের মোড়ের কাশেম শেখের ছেলে বেল্লাল শেখ(৩২), দারোগার ভিটা আলীনগরের বাসিন্দা সিদ্দিক শেখের ছেলে মোঃ মিলন শেখ (৩২), মুসলমান পাড়ার আজগর আলীর ছেলে আকবর আলী(৩৩)।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৬ হাজার টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন