মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পদ্মাসেতু : প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানী, এনপিপি ও এনডিএফ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক 

বহু প্রত্যাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সংযোগকারী দেশের বৃহত্তম পদ্মাসেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন ও ২৫ জুন শুভ উদ্বোধন উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাপ ভাসানী, এনপিপি ও এনডিএফ’র নেতারা।

বিবৃতি প্রদান করেছেন এনপিপি’র চেয়ারম্যান ও এনডিএফ জোট প্রধান শেখ সালাউদ্দিন সালু, এনপিপি’র প্রেসিডেন্ট শেখ আবুল কালাম, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বেগম সাহিদা আনোয়ারুল হক, মহাসচিব মোঃ ইব্রাহিম প্রমুখ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর ন্যাপ ভাসানী উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শেখ ফজলুল রহমান, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, নির্বাহী সদস্য যুবরাজ শেখ মগনিউ ইসলাম ফরহান, ১৬নং ওয়ার্ড-এর সভাপতি মোঃ হানিফ খান শাওন, সাধারণ সম্পাদক রাজ মল্লিক, প্রচার সম্পাদক মোঃ রায়হান শেখ, ২৪নং ওয়ার্ড ন্যাপ ভাসানীর সভাপতি মোঃ আজিম হাওলাদার, ১৪নং ওয়ার্ড প্রেসিডেন্ট গুরুপদ হালদার, ভাইস-প্রেসিডেন্ট মোঃ শেখ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক গৌতম সরকার, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন