মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় ভুয়া মেজর পরিচয়দানকারী সাজাপ্রাপ্ত বিল্লাল গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া মেজর পরিচয়দানকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেন মোড়ল (৩৫) কে গ্রেপ্তার করেছে। আটক বিল্লাল উপজেলার বাতিখালী গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

বিল্লাল ভুয়া মেজর পরিচয় দিয়ে অপকর্মের অপরাধে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

থানা পুলিশ জানায়, খুলনার জি,আর ১০৯/১৮ মামলায় আদালতে তার সাজা হয়। শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় এসআই সুজিত, এএসআই নাজমুল ও সাইফুল বিল্লাল হোসেনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামি বিল্লালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে বিভিন্ন জায়গায় মেজর পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিল। এর আগেও সে একাধিকবার গ্রেপ্তার হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন