মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির সভা

নিজস্ব প্রতি‌বেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ জুন) সকাল ৭ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মোঃ নিজাম উদ্দিন মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ১৭ জুন থানা দায়িত্বশীল তারবিয়াত, ওয়ার্ডে ওয়ার্ডে দাওয়াতি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ১৮ ই জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই এর খুলনায় আগমন উপলক্ষে ওলামা সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন