মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রাক বাজেট সভায় একগুচ্ছ দাবি

নিজস্ব প্রতিবেদক

আমরা বৃহত্তর খুলনাবাসীর কার্যনির্বাহী কমিটির প্রাক বাজেট এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আজ বুধবার বিকেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার আবু তাহের-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বৃহত্তর খুলনাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রস্তাবিত বাজেটে নিন্ম বর্ণিত বিষয় ও প্রকল্পসমূহ বিশেষভাবে বিবেচনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। প্রকল্পসমূহ যথাক্রমে (১) খুলনা খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন (২) দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য সুন্দরবন ও ষাটগম্বজ ইকোটুরিজম কেন্দ্র নির্মাণ (৩) খুলনা-যশোর-সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল সংযোগ (৪) নদী-খালের পানির প্রবাহ স্বাভাবিক রাখার জন্য অবৈধ দখলদার উচ্ছেদ (৫) ময়ুর নদী পুন খনন ও সংস্কার (৬) দ্রুত সময়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ (৭) বন্ধকৃত সকল মিল-কারখানা পুনরায় চালু (৮) খুলনা-যশোর-কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ মোড়ে ফ্লাইওভার নির্মাণ (৯) জন্মনিবন্ধনে জনগণের ভোগান্তি দূরীকরণ ও (১০) মহানগরীতে নগর পরিবহন চালু। এছাড়া এতদাঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, কবি সৈয়দ আলী হাকিম, এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, মুন্সি আহমেদ হোসেন, মোঃ আতিয়ার রহমান, রকিব ফরাজী, এস এম মিজানুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, মোঃ মাসুম বিল্লাহ, শামসুন নাহার লিপি, মোঃ মনির হোসেন, মোঃ আজাদুল হক আজাদ, ইঞ্জিঃ শফিকুর রহমান, শেখ আসাদুজ্জামান, মোঃ রুহুল আমিন মিঠু, শওকত মোল্লা, মোঃ ফিরোজ আহম্মেদ, মির কাওসার মিজু, মোঃ রিয়াজুল কবির, মুজাহিদ রহমান ফাইয়াদ, আমান কাজী, আব্দুল্লাহ আল ছাইফ, শাকিল আহম্মেদ, মাসুদুল হক, এ্যাড. মাসুদুর রহমান, কাজী আব্দুল হাদী, হাবিব খান, মোঃ ইয়াসিন মোল্লা, মোঃ রফিক, মোঃ সাকিব খান, মোঃ মনিরুজ্জামান লাভলু, আরিব আল আহমেদ, শেখ মাসুম, নাসরিন হক শ্রাবণি, আশিকুর রহমান মিরাজ, হাসান মোল্লা, মোহাম্মদ আলী, মোঃ সাইফুল ইসলাম মল্লিক, আব্দুর রাজ্জাক, মোঃ রকি, মোঃ আকরাম হোসেন, আবুল কালাম আজাদ, ফারুখ হাসান খান, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, এ্যাড. জিনারুল ইসলাম, মহিদুল হাসান সুমন, আ বা ম সাইফুল্লাহ, কবি ইব্রাহিম বাহারী, রেজাউল হাসান প্রমুখ।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন