বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

খুলনা সোসাইটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সোসাইটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও মহাসচিব এস এম শফিকুল আলম বিল্পব এর পরিচালনায় আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব মোল্লা শওকত হোসেন বাবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: মাহাবুব আলম, রোটারি ক্লাব অব রুপসী খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ সুমন, অধ্যক্ষ এড. মির্জা নুরুজ্জামান ও সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ছাত্রনেতা কাজী আইনুল মুন, শাহীন আলম, প্রভাষক শেখ রায়হান, নয়ন পাল, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, রুবেল ইসলাম, আপু রায়হান আকাশ প্রমুখ।

 

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ডা: চয়ন বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্নুপদ পদ সাহা, বাংলাদেশ যুবমহিলা লীগের কেন্দ্রীয় সদস্য এড. লাবনী আমিন, হ্যাভেন গ্রুপ অব কোম্পানীর এমডি পিডিআরআর তারেক মাহামুদ, এয়ার ইন্জিনিয়ার মলয় কান্তি বালা। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন