মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে জেলে আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে নুর ইসলাম মোড়ল নামের এক জেলেকে আটক করেছে বনবিভাগ।

সোমবার সকাল ১০ টার দিকে কয়রা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় নৌকা, অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।সে উপজেলার তেতুলতলা গ্রামের সবুর মোড়লের ছেলে।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন