বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

দুর্বৃত্তের অ‌স্ত্রের আঘা‌তে বিএন‌পি নেতা ফজ‌লে হা‌লিম লিটন আহত

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে খা‌লিশপুর থানা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও আইনজীবী ফজ‌লে হা‌লিম লিটন মারাত্মকভা‌বে আহত হ‌য়ে‌ছে। গুরুতর আহত অবস্থায় তা‌কে খুলনা মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে আনা হয়। রোববার সন্ধ‌্যায় খা‌লিশপুর আবা‌সিক তা‌রের পুকু‌রের সাম‌নে নিজ বা‌ড়ির ভেতরে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ ক‌রে।

ফজ‌লে হা‌লিম লিট‌নের স্ত্রী আসমা হা‌লিম ব‌লেন, মা‌গ‌রি‌বের নামা‌জের পর অজ্ঞাতনামা দুইজন ব‌্যক্তি গে‌টের সাম‌নে এসে লিটন‌কে ডাকতে থা‌কে। গেট খু‌লে বাই‌রে বের হওয়া মাত্র লিট‌নের ওপর আক্রমণ করে‌ ওই দুর্বৃত্তরা। একজ‌নের হা‌তে চাপা‌তি ও অপরজ‌নের হা‌তে ছু‌রি ছিল। তাদের আঘা‌তে তি‌নি গে‌টের ভেত‌রে প্রবে‌শের চেষ্টা ক‌রে। তার সা‌থেও ওই দুর্বৃত্তরা বা‌ড়ির ভেত‌রে প্রবে‌শের চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয়। একপর্যা‌য়ে এলাকাবা‌সি এ‌গি‌য়ে এ‌লে তারা পা‌লি‌য়ে যায়।

তি‌নি আরও ব‌লেন, লিটন‌কে হত‌্যার জন‌্য এ হামলা করা হ‌য়ে‌ছে। ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে লিট‌নের বাম হা‌তের এক‌টি আঙ্গুল ক্ষ‌তিগ্রস্থ হয়। তার পে‌টেও আঘাত করা হয় কিন্তু সেটা তেমন গুরুতর নয়।

তি‌নি আরও ব‌লেন, হামলাকারী কারা তা পা‌শের বা‌ড়ির ভি‌ডিও ফু‌টেজ সংগ্রহ কর‌লে দেখা যা‌বে। তি‌নি হামলাকারী‌দের অ‌বিল‌ম্বে গ্রেপ্তারসহ বিচা‌রের দা‌বি জানান।

এ ব‌্যপা‌রে খা‌লিশপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ কামাল হো‌সেন খান ব‌লেন, সন্ধ‌্যায় দু’জন যুবক ফজ‌লে হা‌লিম লিট‌নের বাসায় যায়। মামলার ব‌্যাপা‌রে কথা আ‌ছে ব‌লে তা‌কে গেট খুল‌তে ব‌লে। গেট খুলা মাত্রই তার ওপর আক্রমণ চালায় ওই দুর্বৃত্তরা। তবে ভি‌ডিও ফু‌টেজ সংগ্রহ ক‌রে তা‌দের চি‌হ্নিতকর‌ণের চেষ্টা চল‌ছে ব‌লে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন। হামলাকারী যেই হোক তা‌কে আটক করা হ‌বে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন