সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনা গেজেট এ খবর প্রকাশে মেডিকেলে সুপারিশপ্রাপ্ত জয়ের পাশে ইঞ্জি:মাহবুবুর

পাইকগাছা প্রতিনিধি

খুলনা গেজেট সহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশে আর্তমানবতার সেবায় অবশেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির দলিত পরিবারের জয় দাস এর পাশে দাঁড়িয়েছেন কাতার প্রবাসী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

একই ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জয়ের এক বছরের পড়া-লেখার খরচ হিসাবে (১,০০,০০০) এক লক্ষ টাকা প্রদান করেছেন। তিনি কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল মাদ্রাসার সহকারী শিক্ষক মুজিবুর রহমানের ছোট ভাই।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ‘অর্থাভাবে মেডিকেল ভর্তি নিয়ে শঙ্কায় দলিত সম্প্রদায়ের জয় দাস’ শিরোনামে সাহায্যের আবেদন জানিয়ে জনপ্রিয় অনলাইন দৈনিক খুলনা গেজেট এর পাইকগাছা প্রতিনিধি শেখ নাদীর শাহ্’র একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন