সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় বিষ দিয়ে ধরা চিংড়ি সহ আটক ২

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছ সহ দু’ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে প্রায়ে এক’শ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার সময় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের চৌরাস্তা থেকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোরশিং গ্রামের গোলাম মোস্তফার পুত্র জুবায়ের গাজী (২৮) ও বীনা পনি গ্রামের শফিকুল গাজীর ছেলে হাসানুরজ্জামান(৩৫) কে আটক করেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের বলেন, বিশেষ অভিযান পরিচালনার সময় বিষ দিয়ে ধরা প্রায় ১শত কেজি চিংড়ি মাছ সহ দু’জন দুষ্কৃতকারীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন