বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

কলেজছাত্রীদের ইভটিজিং, তিন কিশোরের কারাদণ্ড

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের জায়গীরমহল কোমরউদ্দীন ডিগ্রী কলেজের গেইটের সামনে কলেজ ছাত্রীদের ইভটিজিং করার সময় ৩ বখাটেকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে কলেজ গেটের সামনে ছাত্রীদের উতাক্ত করার সময় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি গ্রামের অমল সরকারের ছেলে অমিত সরকার ( ২১), সংকর সরকারের ছেলে শান্ত সরকার (২০) ও কার্তিক সানার ছেলে কিশোর সানাকে আটক করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন