কয়রায় সচিবকে মারধরের ঘটনায় চেয়ারম্যানের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ইকবাল হোসেনকে পরিষদে ডেকে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে  মামলা দায়ের হয়েছে। ঘটনার এক সপ্তাহ পরে সচিব ইকবাল হোসেন বাদী হয়ে ২৮ মার্চ (সোমবার) সকালে কয়রা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে। মামলা নম্বর ১৬।

মামলার বিষয়টি খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন কয়রা থানার  ডিউটি অফিসার এসআই সোহাইল ।

এর আগে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার ৬৮ ইউনিয়নের  সচিব ও হিসাব সহকারীরা কর্মবিরতি পালন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দিয়েছেন। তাছাড়া ২৩ মার্চ খুলনা প্রেসক্লাবে সচিব সমিতি, খুলনার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। অপরদিকে, এ ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার দাবি করে কয়রা প্রেসক্লাবে ২৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্য, গত  ২১ মার্চ  সন্ধ্যায় সচিবকে পরিষদের একটি কক্ষে আটকে রেখে ওই চেয়ারম্যান বেধড়ক মারধর করছেন এমন কথা সর্বত্র ছড়িয়ে পড়ে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি তাৎক্ষণিক পরিদর্শনে আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস সচিবের কাছ থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবোঝি হয়েছে এমন লিখিত নিয়ে পরিবারের সাথে বাড়ি পাঠিয়ে দেন।

খুলনা গেজেট/ টি আই

>>> কয়রায় ইউপি সচিবকে পেটালেন চেয়ারম্যান! (ভিডিও)

>>>সচিবকে পেটানোর ঘটনায় চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

>>> কয়রায় সচিব পেটানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান যা বললেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন