বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় স্বামী‌কে বেঁধে স্ত্রী‌কে গণধর্ষণের অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমণিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।

জানা গেছে, ওই সময়ে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৪/৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মধ‌্যরা‌তে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত ভিক‌টিম থানায় অবস্থান কর‌ছি‌লেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন