বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় গৃহবধুর আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার জামিরা গ্রামে সুমাইয়া খাতুন (২০) নামে এক গৃহবধু শনিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি  ঐ গ্রামের তুহিন সরদারের দ্বিতীয় স্ত্রী ও বরগুনা জেলার আওয়াল মোল্যার কন্যা।

পারিবারিক সূত্র জানায়, তুহিন সরদারের প্রথম স্ত্রীর রেখে যাওয়া কন্যা রুমানা (৪) কে দেখভালের বিষয়ে সুমাইয়ার সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে ঘরের ডাবার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সুমাইয়া আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে তাকে ফুলতলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন