সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জীবন সরদার (২৫) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে নিজ বাড়ি থেকে জীবনকে গ্রেপ্তার করা হয়। তার নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানায় তার নামে চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ আরও ১১ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকালে পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অস্ত্রের কথা স্বীকার করে। এরপর তার দেয়া তথ্য মতে পুলিশ ওই দিন রাতে মৌখালী তার বাড়ির পাশের তেঁতুল গাছের নীচে ঝোঁপের মধ্য থেকে দেশী তৈরী একটি একনলা বন্ধুক ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে।

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবত তাকে আটকের চেষ্টা অব্যাহত রেখে সর্বশেষ বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন