বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডি‌সি‌প্লি‌নের লেকচারার সাধন চন্দ্র স্বর্ণকারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সমন পে‌য়ে আদালতে জামিনের জন্য উপস্থিত হলে তাকে বিচারক কারাগারে প্রেরণ করেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বিচারক মোঃ তরিকুল ইসলাম এ নির্দেশ দেন।

বাদী প‌ক্ষের আইনজীবী মোঃ আবু হুরায়রা সোহেল বলেন, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অ‌লোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সাথে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধন চন্দ্র কর্মকার এর রেজিস্ট্রিকৃত ভাবে বিবাহ হয়। এরপর একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নিয়ম-নীতি মেনে উভয়ের মধ্যে বিবাহ হয়।

বিয়ের সময় সাধন চন্দ্রকে খরচ বাবদ দুই লাখ টাকা মে‌য়ের প‌রিবা‌রের পক্ষ থে‌কে দেওয়া হয়। বি‌য়ের সময় তাকে ঘ‌রের ফ‌র্ণিচার ও মোটরসাইকেল দেওয়া হয়। শুরু হয় নানা টালবাহানা। পাঁচ লাখ টাকার জন্য পূজাকে বি‌ভিন্নভা‌বে চাপ দিতে থা‌কেন সাধন। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করতো থা‌কে। সর্বশেষ এবছরের ৭ জানুয়ারি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এবছরের ৩১ জানুয়ারি পূজা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন। মামলা‌টি ওই আদালতের বিচারক আমলে নেন। আদালতে উপস্থিত হওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই লেকচারের বিরুদ্ধে সমন জারি করে তার ঠিকানায় প্রেরণ করা হয়। আজ বৃহস্প‌তিবার জা‌মিন নেওয়ার জন্য উপস্থিত হলে তাকে কারাগারে প্রের‌ণের নির্দেশ দেন আদালত।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন